স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় ধাপে সারা দেশে ১০০টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সারোয়ার তুষার এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।প্রার্থীদের নাম ঘোষণা করে সারজিস আলম বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে সারা দেশে ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপি-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দলটির প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।সারজিস আলম আরও বলেন, বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের মতো ভোট চুরি করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। আগামীর বাংলাদেশে কেউ ভোট চুরি করে বা রাতের ভোটের মাধ্যমে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হতে পারবেন না।
ভোটকেন্দ্রে একটি ভোটে হাত দিলে সেই হাত নিয়ে বাড়িতে না গিয়ে হাসপাতালে যেতে হবে।ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আরমান আলী খান, পীরগঞ্জ পৌরসভায় মো. আবুল হোসেন, নীলফামারী পৌরসভায় আবদুল মজিদ, সৈয়দপুর পৌরসভায় মো. জাবেদ আত্তারি, ডোমার পৌরসভায় আসিফ ইকবাল মাহমুদ, কিশোরগঞ্জ পৌরসভায় মো. আবদুল কাইয়ুম, কিশোরগঞ্জ সদর উপজেলায় মুকুল...
সূত্র: প্রথম আলো