বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা এখন প্রচলিত গন্তব্যের বাইরেও নতুন দেশ খুঁজছেন। দক্ষিণ কোরিয়া ক্রমশ সেই তালিকার ওপরে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা বিশ্লেষণ ও গবেষণায় আগ্রহীদের কাছে দেশটির আকর্ষণ বেশি।
তবে প্রশ্ন একটাই, বাস্তবে কত টাকা লাগে?টিউশন ফি: বিশ্ববিদ্যালয়ভেদে বড় পার্থক্যকোরিয়া সরকারের স্টাডি ইন কোরিয়া পোর্টালের তথ্য অনুযায়ী, চার বছর মেয়াদি বিশ্ববিদ্যালয়ে গড় বার্ষিক টিউশন ফি প্রায় ৬৮ দশমিক ২ লাখ ওন (৬ দশমিক ২ লাখ টাকা)। জাতীয় ও সরকারি বিশ্ববিদ্যালয়ে গড় প্রায় ৪২ দশমিক ৭ লাখ ওন (৩ দশমিক ৯৩ লাখ টাকা), বেসরকারিতে প্রায় ৭৬ দশমিক ৩ লাখ ওন (৭ দশমিক ০২ লাখ টাকা)।
ব্যাংকের প্রকৃত বিনিময় হার ও লেনদেন চার্জের কারণে পরিশোধযোগ্য অর্থ কিছুটা আলাদা হতে পারে।শুধু টিউশন নয়, জীবনযাত্রার ব্যয়ও ধরতে হবেসরকারি নির্দেশিকা অনুযায়ী, একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর মাসিক খরচ আনুমানিক ৭ দশমিক ৫ লাখ থেকে ১০ লাখ ওন।
সূত্র: প্রথম আলো