একই পরিবারের দুই বোন। একজন চ্যাম্পিয়ন, অন্যজন রানারআপ। বাংলাদেশের মেয়েদের খেলাধুলায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায়নি। সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৭৪ সালে, টেবিল টেনিসের টেবিলে। ৫২ বছর পর সেই বিরল কীর্তির পুনরাবৃত্তি হলো। তবে এবার টেবিল টেনিসে নয়, দাবার বোর্ডে।বার্জার ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন ১৮ বছর বয়সী মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ।
গত শনিবার প্রথমবারের মতো জাতীয় মহিলা দাবার শিরোপা জেতেন তিনি। আর গতকাল শেষ হওয়া প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন তাঁর বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ।দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফে ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন ওয়ালিজা। তাতে ৫২ বছর পর বাংলাদেশের মেয়েদের খেলায় একই পরিবারের দুই বোনের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার ঘটনা ফিরে এল।গল্পটা অবশ্য এখানেই শেষ নয়।
বরং ইতিহাসের পুনরাবৃত্তির সঙ্গে যোগ হয়েছে মধুর এক উলটপুরাণ।
সূত্র: প্রথম আলো