যুক্তরাষ্ট্র থেকে দেশে বেড়াতে আসার পর বিস্ফোরক আইনের মামলার আসামি হয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এম শাহীন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত রোববার কুলাউড়া থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।
মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বাদী হয়ে মামলাটি করেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আসামি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে।স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এম এম শাহীন।
সূত্র: প্রথম আলো