বৃষ্টিটা আর আধঘণ্টা আগে এলেও মন খারাপ করে ড্রেসিংরুমে ফিরতে হতো বাংলাদেশের ক্রিকেটারদের। এখনো যে তারা খুব স্বস্তিতে আছে, তা নয়। তবু জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষ হয়ে যাওয়ার পরও যে ম্যাচটা এখনো দক্ষিণ আফ্রিকার দিকে ঝুঁকে যায়নি, সেই কৃতিত্ব তাদের দিতেই হবে।গতকাল জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাধায় খেলা হতে পেরেছে মাত্র এক সেশন।
প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, হাতে উইকেট আছে আর তিনটি। শুধু স্কোরবোর্ড দেখলে মনে হতে পারে তাদের অলআউট করার কাজটা বোধ হয় এখন সহজই। আসলে তা নয়। অধিনায়ক টেম্বা বাভুমা আর রায়ান রিকেলটন এখনো টিকে আছেন উইকেটে।এই দুজনের জুটি গতকাল বাংলাদেশকে অনেকটা সময় ভুগিয়েছে। প্রথম তিন ঘণ্টায় তাদের ১৫০ বলে ৭৯ রানের জুটির সামনে যেন অসহায়ই হয়ে পড়েছিলেন বাংলাদেশের বোলাররা।
তাতে অবশ্য ফিল্ডারদেরও দায় আছে।কনুইয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন হাসান মাহমুদপরশু উইকেটের পেছনে ক্যাচ দিয়ে জীবন পাওয়া রিকেলটন গতকাল আরও একবার বেঁচে যান মাহফিজুল ইসলাম ক্যাচ ছাড়ায়।
সূত্র: প্রথম আলো