সারা রাত ঘুমানোর পরও সকালে ঘুম ঘুম ভাব কাটতে চায় না অনেকের। আবার কেউ কেউ মাত্র চার-পাঁচ ঘণ্টা ঘুমিয়েই দিব্যি সতেজ থাকেন। সকালে উঠে ব্যায়াম করছেন, পোষা প্রাণীকে নিয়ে হাঁটছেন, এমনকি দিনের কাজও শুরু করছেন অন্যদের চেয়ে অনেক আগে। বিষয়টি কি শুধু অভ্যাসের, নাকি এর পেছনে রয়েছে জিনের খেলা?বিজ্ঞানের ভাষায় এমন কিছু মানুষকে বলা হয় ‘ন্যাচারাল শর্ট স্লিপার’। অর্থাৎ যাঁদের স্বাভাবিকভাবেই অন্যদের তুলনায় কম ঘুমের প্রয়োজন হয়।
তবে কম ঘুমিয়েও সতেজ থাকা আর ঘুমের অভাবে শরীরকে অভ্যস্ত করে তোলা এক বিষয় নয়। গবেষকেরা বলছেন, এই দুইয়ের পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি।মাত্র পাঁচ ঘণ্টা ঘুমিয়েও কর্মচঞ্চল!যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজির অধ্যাপক আইমি পিউ বার্নার্ডের কথাই ধরা যাক। দীর্ঘদিন ধরেই তাঁর ঘুমের প্রয়োজন অন্যদের তুলনায় কম। সাধারণত রাত ১০টার দিকে ঘুমাতে যান, ভোর সাড়ে চারটার দিকে ঘুম ভেঙে যায়।
কখনো ঘুম আসতে দেরি হলে তাঁর ঘুমের সময় পাঁচ ঘণ্টায়ও নেমে আসে।
সূত্র: প্রথম আলো