রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন সময়ে মামলা নিষ্পত্তিসহ মৃত্যুদণ্ড নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হয়েছে বলে জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।আইনমন্ত্রী বলেন, ঘটনার মাত্র চার দিনের মাথায় পুলিশ অভিযোগপত্র দেয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে ১৭ জুন আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আগামী সপ্তাহ থেকে মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি আপিল বিভাগে পর্যায়ক্রমে শুরু হবে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।
ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিরোধী দলের সংসদ সদস্যদের সহযোগিতাও চান তিনি।আজ মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে আইনমন্ত্রী এসব কথা বলেন।বিবৃতিতে রামিসা হত্যার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, গত মে মাসে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত প্রতিটি প্রান্তে মানুষের হৃদয়কে ক্ষত করেছিল আট বছর বয়সী শিশু রামিসার হত্যাকাণ্ড।
সূত্র: প্রথম আলো