গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের থানায় আগুন দেওয়ার খবর প্রকাশের পর নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ হোক, কাল হোক প্রতিটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে দুষ্কৃতকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতা-কর্মী মিছিল নিয়ে গিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা করেন। তাঁরা প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন।
তারপর থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন তাঁরা।এ খবর প্রকাশের পর জাতীয় সংসদে প্রসঙ্গটি তুলে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সূত্র: প্রথম আলো