প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি জাতীয় দলকে শক্তিশালী করতে পারে; কিন্তু সেটিই ফুটবলের উন্নয়নের একমাত্র পথ নয়। স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবলের সুযোগ তৈরি করাও জরুরি।
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে আজ ভারত ও পাকিস্তানের দুই কোচের কথায় উঠে এসেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই বাস্তবতা।ভারতের কোচ নওশাদ মুসা মনে করেন, দেশের সঙ্গে শিকড়ের সম্পর্ক আছে এবং ভালো খেলেন—এমন প্রবাসী ফুটবলারদের দলে নেওয়ায় সমস্যা নেই। অন্যদিকে পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোর মতে, ১৫-২০ জন প্রবাসী ফুটবলার এনে জাতীয় দল গড়াই একমাত্র সমাধান হতে পারে না।
স্থানীয় ফুটবলের উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে।ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
সূত্র: প্রথম আলো