সারা দেশে ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস এবং জনজীবন ও শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন হয়।মানববন্ধন থেকে শিক্ষকেরা সরকারের কাছে দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানান।মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমান বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের সমর্থক গোষ্ঠী ও নিষিদ্ধ সংগঠনগুলো আবারও দেশকে অস্থিতিশীল ও উত্তপ্ত করার ষড়যন্ত্র করছে।
সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সহনশীলতা এবং সহিংসতা এড়িয়ে চলার পদক্ষেপের প্রশংসা করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, গণতান্ত্রিক সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।
সূত্র: প্রথম আলো