জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ এবং ঋণখেলাপিকে ‘ঋণগ্রস্ত’ বলছে। সরকারের বিরুদ্ধে শব্দের মারপ্যাঁচে বাস্তবতা আড়াল করার অভিযোগ তুলে তিনি বলেন, পোশাকশিল্পের মালিকেরা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রভাবশালী ব্যক্তিদের কথিত উপহার দিতে দিতে দুর্বিষহ জীবনযাপন করছেন।
অথচ শ্রমিকদের মজুরি বাড়ানোর দায়িত্ব মালিকদের ওপরই চাপানো হচ্ছে।মঙ্গলবার জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের এই সংসদ সদস্য সরকারের ব্যবস্থাপনা, ব্যবসার পরিবেশ, দুর্নীতি ও জ্বালানি পরিস্থিতির সমালোচনা করেন। তিনি বলেন, ‘শ্রমিক যদি না বাঁচে, শিল্প যদি না বাঁচে, তাহলে দেশ বাঁচবে না’—এ কথা সরকার ও বিরোধী দল উভয় পক্ষই বিশ্বাস করে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার নিজেই যদি ব্যবসার প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে শিল্প বাঁচানো কঠিন।হাসনাত আবদুল্লাহ বলেন, গত তিন বছরে মূল্যস্ফীতি সম্মিলিতভাবে ২৬ শতাংশের বেশি বেড়েছে।
সূত্র: প্রথম আলো