ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় আরেকটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।গতকাল সোমবার একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।
রণতরিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় আগে থেকেই থাকা অপর দুটি রণতরিতে যোগ দিল।গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে জুনে তারা একটি বিস্তৃত সমঝোতা স্মারকের ঘোষণা দিলেও জুলাইয়ের শুরুতে তা ভেঙে যায়।এর পর থেকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পূর্ণমাত্রার পাল্টাপাল্টি হামলা ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত মার্চের সেই সংঘাত পুরো উপসাগরীয় অঞ্চলকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম।
সূত্র: প্রথম আলো