একটা বই পড়া শেষ হলে সাধারণত কী করো? বইটা বন্ধ করে তাকের ওপর রেখে দাও, নাকি বন্ধুদের বলো, ‘এই বইটা তোমারও পড়া উচিত’? মিসরের ১১ বছর বয়সী মায়ার ওথমানের কাছে বই পড়া শুধু নিজের আনন্দের বিষয় নয়। বই থেকে পাওয়া আনন্দ অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে চায় সে। আর সেই ইচ্ছারই এক অসাধারণ স্বীকৃতি পেয়েছে মায়ার।
৬০টির বেশি বই পড়ে সে জিতে নিয়েছে ৫ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা!তবে টাকার অঙ্কটা যত বড়, মায়ারের অর্জন তার চেয়েও বড়। কারণ, এই প্রতিযোগিতায় তাকে পেছনে ফেলতে হয়েছে বিশ্বের ৬০টি দেশের ৪ কোটির বেশি শিক্ষার্থীকে। প্রতিযোগিতার নাম ‘আরব রিডিং চ্যালেঞ্জ’। ২০২৬ সালের ২৯ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হয় এর দশম আসরের চূড়ান্ত পর্ব। সেখানে বিজয়ী হিসেবে মায়ারের নাম ঘোষণা করা হয়।
পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন৬০টির বেশি বই, তারপর চূড়ান্ত লড়াইমায়ারের বই পড়ার যাত্রা শুরু হয়েছিল তার স্কুল থেকেই।
সূত্র: প্রথম আলো