দীর্ঘদিন ধরে ক্যানসার নিয়ে গবেষণা করছেন যুক্তরাজ্যের ক্যানসার বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক চার্লস সোয়ানটন। চিকিৎসকজীবনের অভিজ্ঞতা ও সাম্প্রতিক গবেষণার তথ্যের ভিত্তিতে তিনি দেখেছেন, সম্প্রতি ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কয়েক ধরনের ক্যানসার বাড়ছে।
কেন কম বয়সীদের মধ্যেও বাড়ছে ক্যানসারের ঝুঁকি এবং কীভাবে তা কমানো সম্ভব, জানালেন এই ক্যানসার বিশেষজ্ঞ।গবেষণায় দেখা গেছে , সম্প্রতি ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কয়েক ধরনের ক্যানসার বাড়ছে২০০৪ সালে যুক্তরাজ্যের রয়্যাল মার্সডেন হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজের সময় অধ্যাপক চার্লসের একটি বিষয় জানার আগ্রহ হয়েছিল। গত পাঁচ বছরে ৫০ বছরের কম বয়সী কতজন রোগীর অন্ত্রের ক্যানসার শনাক্ত হয়েছে?
হাসপাতালের চিকিৎসার নথিপত্র ঘেঁটে দেখলেন, এমন রোগীর সংখ্যা ৫০ জনেরও কম।
সূত্র: প্রথম আলো