খ্রিষ্টপূর্ব ৩১ অব্দে রোমের প্রথম সম্রাট অগাস্টাসের কাছে অ্যাক্টিয়ামের যুদ্ধে মিসরের রানি ক্লিওপেট্রা এবং তাঁর রোমান প্রেমিক মার্ক অ্যান্টনি পরাজিত হওয়ার পর থেকেই এই রানির মৃত্যু ইতিহাসের অন্যতম এক রহস্যময় অধ্যায় হয়ে রয়েছে। সেই সময়ে এক গ্রীষ্মকালে আলেকজান্দ্রিয়ায় রোমানদের হাতে অতর্কিত হামলার সময় ক্লিওপেট্রা বন্দী হন।
ঐতিহাসিক অক্টাভিয়ানের দেওয়া বিবরণ অনুযায়ী, পরাজয়ের অপমান এড়াতে রানি একটি বিষাক্ত ভাইপার বা অ্যাসপ সাপের কামড় নেন। দ্রুত সেই বিষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভেলিওয়েজ প্যাটারকুলাসের মতো কিছু রোমান ইতিহাসবিদ এই গল্প প্রচার করেছিলেন। তবে অধিকাংশ আধুনিক ইতিহাসবিদই এই সাপের কামড়ের ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাঁদের মতে, এটি মূলত অগাস্টাসের ক্ষমতা দখলের পথকে পোক্ত করার জন্য একধরনের রোমান অপপ্রচার ছিল।
যুক্তরাষ্ট্রের মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটির ক্ল্যাসিকস বিভাগের অধ্যাপক প্রুডেন্স জোনস জানান, ক্লিওপেট্রার মৃত্যুর সঠিক উপায় সম্পর্কে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই।
সূত্র: প্রথম আলো