যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের সময়সীমা সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার ট্রাম্প প্রশাসনের একটি বিধি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। সোমবার দেওয়া এক রায়ে ম্যাসাচুসেটসের জেলা আদালতের বিচারক ডেনিস সেইলর বিধিটিকে ‘স্বেচ্ছাচারী ও অযৌক্তিক’ বলে উল্লেখ করেন।চার বছরে অবস্থানের মেয়াদ সীমিত করার উদ্যোগ—যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) গত জুলাইয়ে নতুন বিধিটি চূড়ান্ত করেছিল।
এর আওতায় এফ ও জে ভিসাধারী বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণের প্রস্তাব করা হয়।
নির্ধারিত সময়ের বেশি থাকতে চাইলে শিক্ষার্থী, গবেষক ও অধ্যাপকদের আলাদাভাবে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো।বর্তমানে প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থায় বিদেশি শিক্ষার্থীরা ভিসার শর্ত মেনে পড়াশোনা চালিয়ে গেলে এবং নিজ নিজ শিক্ষাক্রমে স্বাভাবিক অগ্রগতি বজায় রাখলে যুক্তরাষ্ট্রে থাকতে পারেন।উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবেবাতিল নতুন বিধি—নতুন বিধির বিরুদ্ধে গত আগস্টে শিক্ষা ও অভিবাসন অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের জোট মামলা করে।
সূত্র: প্রথম আলো