বাংলাদেশের ছেলে নাদির নিবরাস। ‘নাদির অন দ্য গো’ নামে ভ্রমণের ভিডিও বানিয়ে পরিচিতি পেয়েছেন। বছরের পুরোটা সময় এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ান। বাংলাদেশের ঝালমুড়ি ও ফুচকা তাঁর পছন্দের স্ট্রিট ফুড। তবে বিভিন্ন দেশ ঘুরে কোন খাবারগুলো তাঁর পছন্দের তালিকায় আছে জানতে চেয়েছিলাম। সার্বিয়া থেকে হোয়াটসঅ্যাপে নাদির জানালেন তাঁর পছন্দের পাঁচটি খাবারের কথা।
এখনো খাবারগুলোর স্মৃতি মনে করে তাঁর জিভে জল চলে আসে১. রাইস বুরিতোরাইস বুরিতো বোলআমেরিকার চেইন রেস্তোরাঁ চিপোটলেতে গিয়ে প্রায় প্রতিদিন রাইস বুরিতো বোল খেতাম। যার মধ্যে নানা কিছু মিশিয়ে নেওয়া যায়। ভাত, মুরগি, গুয়াকামোলে, চিজ, বিনস, সাওয়ার ক্রিম দিয়ে খেতাম।২. ট্যাকোসমেক্সিকান খাবার ট্যাকোসদ্বিতীয় খাবারটির নাম হলো মেক্সিকান ট্যাকোস, এটা পৃথিবীর সেরা খাবারের একটি বলে আমার মনে হয়। এটা নানা রকম মাছ বা মাংসে তৈরি হয়।
তবে আমার বেশি ভালো লাগে মুরগির মাংসে তৈরি টাকো দে পোইও।
সূত্র: প্রথম আলো