মুঠোফোনের মাধ্যমে দেশের তরুণদের গেম খেলার আগ্রহ বাড়ছে। বিভিন্ন লাইভ স্ট্রিমসহ প্রতিযোগিতামূলক গেমস খেলার বিষয়টিকে মাথায় রেখে দেশের বাজারে এসেছে অনার ৬০০এস ৫জি মডেলের স্মার্টফোন। এই স্মার্টফোনে দৈনন্দিন ব্যবহারের জন্য রয়েছে শক্তিশালী ব্যাটারি। এ ছাড়া আছে বিশেষ এআই ফিচার। স্মার্টফোনটিতে থাকা বিশেষ এআই বাটনের মাধ্যমে সহজেই ব্যবহার করা যাবে একাধিক এআই ফিচার।
এর মধ্যে রয়েছে এআই ইমেজ টু ভিডিও ২.০, যার সাহায্যে কথার মাধ্যমে নির্দেশনা দিয়েই ছোট ভিডিও তৈরি ও সম্পাদনা করা যাবে।গতকাল মঙ্গলবার ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বাজারে অনার ৬০০এস ৫জি এনেছে অনার বাংলাদেশ। অনুষ্ঠানে অনার বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন।
নতুন স্মার্টফোনটির পাশাপাশি অনুষ্ঠানে উন্মোচন করা হয় জেফার, মাশা ও ফিরোজ জংয়ের গাওয়া এবং রাতুলের তৈরি করা অনারের নতুন ব্র্যান্ড সংগীত (থিম সং)।এই গানের সঙ্গে প্রকাশ করা হয় এর এআই দিয়ে তৈরি মিউজিক ভিডিও।
সূত্র: প্রথম আলো