মাংসের পদ মানেই কাবাব, রোস্ট কিংবা কালাভুনা নয়। পরিচিত স্বাদের সঙ্গে নতুন রান্নার কৌশল আর চকোলেটের মেলবন্ধনে রাজধানীতে শুরু হয়েছে ব্যতিক্রমী এক মিট কার্নিভাল।মাংসের পরিচিত স্বাদকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা যায় কীভাবে? এমনকি চকোলেটের মতো মিষ্টি খাবারের সঙ্গেও কি মাংসের মেলবন্ধন সম্ভব?
এমন সব ব্যতিক্রমী আয়োজন নিয়ে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় শুরু হয়েছে ‘মিট কার্নিভাল’, পাওয়ার্ড বাই বেঙ্গল মিট। ১২ নভেম্বর সন্ধ্যা ৬টায় উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাতের বুফে ডিনারে অতিথিরা উপভোগ করতে পারবেন দেশি-বিদেশি নানা ধরনের মাংসের পদ।রোস্টেড হোল ল্যাম্বগ্রিল, রোস্ট ও স্বাদের নানা নিরীক্ষাকে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন।
সূত্র: প্রথম আলো