মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কোনো কঠোর রায় এলেও তা কার্যকর করার বাস্তব সীমাবদ্ধতা থাকবে। ফলে এ মামলার রায়ে বাংলাদেশের বিশেষ কোনো তাৎক্ষণিক লাভ হবে বলে মনে হয় না। তবু রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকেই বাস্তবসম্মত কৌশল উদ্ভাবন করতে হবে। লিখেছেন এম সাখাওয়াত হোসেন।অতি সম্প্রতি ঢাকায় কাছাকাছি সময়ে রোহিঙ্গাবিষয়ক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রথমটির আয়োজক ছিল ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ এবং দ্বিতীয়টির আয়োজক নর্থ সাউথ ইউনিভার্সিটির নীতি গবেষণা কেন্দ্র। প্রথম সেমিনারে উপস্থিত ছিলেন বর্তমান বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। দ্বিতীয় সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
উভয় সেমিনারের মূল বিষয় ছিল প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠী, যারা রোহিঙ্গা নামে পরিচিত, তাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনের কৌশলপত্র প্রণয়ন।সন্দেহ নেই, বর্তমান সরকার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারের কুতুপালংসহ বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠাতে আন্তরিক।স্মরণযোগ্য, ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে শত শত বছর ধরে বসবাস করে আসা রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হয়।
সূত্র: প্রথম আলো