‘শুয়া চান পাখি’, ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া’, ‘মা লো মা/ ঝি লো ঝি’—জনপ্রিয় এসব গানের স্রষ্টা বাউল কবি রশিদ উদ্দিন। অথচ তাঁর অনেক গানই এখন অন্যের নামে প্রচলিত। কোথাও গানের কিছু অংশ, কোথাও আবার শব্দ ও চরণ বদলে নিজের নামে প্রচার করছেন অন্যরা। সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে এই বাউল কবির অসংখ্য সৃষ্টি।
তাঁর গানগুলোর যথাযথ স্বীকৃতি ও মেধাস্বত্ব নিশ্চিত করার দাবি উঠেছে এক গণ-আলোচনায়।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘বাংলাদেশে মেধাস্বত্ব চর্চা: বাউল রশিদ উদ্দিনের জীবন-অভিজ্ঞতা’ শীর্ষক গণ-আলোচনায় এ বিষয় উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক তরুণ চিন্তকদের সংগঠন রিডিং ক্লাব ট্রাস্ট এ আয়োজন করে।অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক জুলফিকার ইসলাম বলেন, এটি তাঁদের ৫৬৪তম গণ-আলোচনা।
২০১১ সাল থেকে তাঁদের এই সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে।
সূত্র: প্রথম আলো