ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছেন—এমন অভিযোগ ওঠার পর চট্টগ্রামের রাউজানে বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ওই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়।অব্যাহতি হওয়া বিএনপি নেতার নাম মো. সেলিম উদ্দিন। তিনি উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক।
ওই ইউনিয়নে বিএনপির দুটি কমিটি রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।এর আগে গত সোমবার ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের মিছিলটি হয়। মিছিলটিতে মো. সেলিম উদ্দিনের ছেলে সজীব উদ্দিন নেতৃত্ব দেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, মিছিলের ভিডিও দেখে সজীবকে শনাক্ত করা হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী।
সম্প্রতি দেশে ফিরে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন।
সূত্র: প্রথম আলো