একনজরে মানি লন্ডারিং মামলামাদক কারবারিদের অর্থ ও সম্পদের অনুসন্ধানে সিআইডি ও ডিএনসির মামলা ৪৮টি।সিআইডির মামলায় ১১৬ আসামির মধ্যে গ্রেপ্তার ৩৪; তাঁদের মধ্যে জামিনে ২০ জন।ডিএনসির ৯ মামলার মধ্যে ৪টির তদন্তে শতকোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।এক যুগে মাদক কারবারের অভিযোগে মামলা হয়েছে ১০ লাখের বেশি। আসামি প্রায় ১৩ লাখ। অথচ এই কারবারের অর্থ ও সম্পদের খোঁজে দুই সংস্থা মানি লন্ডারিং মামলা করেছে মাত্র ৪৮টি।
বিপুলসংখ্যক মাদক মামলার বিপরীতে অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সীমিত।মাদক কারবারের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অর্থ ও সম্পদের সূত্র ধরে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে। ২০১২ সালের এই আইনের আওতায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি) মামলা করার ক্ষমতা দেওয়া হয় ২০১৫ সালে।
প্রথম দুই বছর মাদক কারবারিদের বিরুদ্ধে এই আইনের প্রয়োগ করা হয়নি।মোহাম্মদ মোশাররফ হোছাইন, সিআইডি প্রধানমাদকের গডফাদারদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে তদন্তে সার্বিকভাবে আমাদের সক্ষমতার ঘাটতি ছিল।
সূত্র: প্রথম আলো