প্রিন্টিং তারিখ: ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ: ১৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম : বিশ্বের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে লিটনের নতুন রেকর্ড
মিরাজের ঘূর্ণিতে বিভ্রান্ত কাগিসো রাবাদা। বলটা ঠিকঠাক গ্লাভসে জমিয়ে স্টাম্প ভাঙতে এক মুহূর্তও দেরি করলেন না লিটন দাস। রাবাদার বিদায়ের সঙ্গে সঙ্গে শুধু দক্ষিণ আফ্রিকার ইনিংসে শুধু নবম উইকেটই পড়েনি, টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়েও লেখা হলো নতুন ইতিহাস। এক ইনিংসে আটটি ডিসমিসাল করে বিশ্বরেকর্ড গড়লেন লিটন।