‘গোপালগঞ্জ জেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশাল শোডাউন, মাঠে নেই বিএনপি-ছাত্রদল’—এমন ক্যাপশনে একটি মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনেও দাবি করা হয়, এটি গোপালগঞ্জে ছাত্রশিবিরের মিছিলের দৃশ্য।যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি গোপালগঞ্জের নয়। এটি ১১ নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের একটি মিছিলের।
দিগন্ত টিভি নামের একটি পেজে প্রকাশিত ভিডিওটি বেলা ১টা পর্যন্ত ৭ লাখবার দেখা হয়েছে। এতে পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া পড়েছে ৩৫ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে ৬ হাজারের বেশি।
একই রকম দাবিতে ভিডিওটি ৫৩টির বেশি পেজ ও প্রোফাইল থেকেও ছড়ানো হয়েছে।দাবিটির সত্যতা যাচাইয়ে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ফেসবুক পেজে গত ১১ নভেম্বর একই মিছিলের ভিডিওটি পাওয়া যায়।লিংক: এখানেএ ছাড়া একই মিছিলের ছবি পাওয়া যায় ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ফেসবুক পেজে।
সূত্র: প্রথম আলো