শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদকে জানিয়েছেন, দেশের ইংলিশ মিডিয়াম বা আন্তর্জাতিক মানের স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশেরই যথাযথ নিবন্ধন বা অনুমোদন নেই। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে।শিক্ষামন্ত্রী জানান, ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে কোনো কঠোর বা কার্যকর সমন্বিত নীতিমালা না থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো পরিচালিত হতো।
শিক্ষা খাতকে শৃঙ্খলায় আনতে এবং এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির মধ্যে নিয়ে আসতে সরকার কাজ করছে।বিদেশি কারিকুলাম বা ইংরজি মাধ্যমের স্কুলগুলোর জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অনুমোদনহীন ও নিবন্ধনবিহীন স্কুলগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার প্রক্রিয়া চলছে।আজ বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিরা সুলতানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।আড়াই লাখ পদ শূন্যদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি শূন্য পদ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।সিরাজগঞ্জ-৪ আসনের মো. রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী বলেন, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন...
সূত্র: প্রথম আলো