কখনো লেপার্ড প্রিন্টের সাহসী পোশাক, কখনো উজ্জ্বল গোলাপি ক্রপড টপ, আবার কখনো হলুদ গাউনের সঙ্গে কালো লেদার জ্যাকেট।
নতুন ফটোশুটে একের পর এক ভিন্নধর্মী লুকে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।ভারতের ফ্যাশন ম্যাগাজিন ‘এসকোয়ার ইন্ডিয়া’র ডিজিটাল কভারে তাঁর এই উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি আলোচনায় এসেছে ক্যামেরার বাইরের জীবন নিয়ে তাঁর ভাবনাও।ফটোশুটে কিয়ারা যেন চেনা গ্ল্যামারের গণ্ডি ছাড়িয়ে আরও সাহসী ও নিরীক্ষাধর্মী ফ্যাশনে নিজেকে তুলে ধরেছেন। একটি লুকে তাঁকে দেখা গেছে এক কাঁধ খোলা লেপার্ড প্রিন্টের পোশাকে।
সঙ্গে ছিল লেসের স্টকিংস ও উঁচু হিলের প্ল্যাটফর্ম শু।
সূত্র: প্রথম আলো