বন্ধুর মেসের এক ঘরে থাকতেন ১৫ জন। তাঁদের একজন শরীফুল রাজ। টাকার অভাবে তখন তাঁর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। সেই সময় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ পেলেন। মূল মডেল আরিফিন শুভ, সারিকা ও নিলয়ের আশপাশে যে তরুণদের দেখা যাবে, রাজ ছিলেন সেই দলে। কয়েক দিন মহড়ার পর হলো শুটিং। কাজ শেষে হাতে পেলেন আট হাজার টাকা। সেদিনের কথা মনে করে প্রথম আলোকে রাজ বলেছিলেন, ‘সেই আনন্দের কথা বলে বোঝানো যাবে না।’আজ ১৮ নভেম্বর, শরীফুল রাজের জন্মদিন।
এদিন নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে তানিম রহমান অংশু জানালেন, তাঁর ‘লিম্বো’র প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজ। এই নির্মাতার ‘ন ডরাই’-এ সার্ফারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সাত বছর পর আবার একসঙ্গে কাজ করছেন দুজন। এবার তাঁদের সিনেমার পটভূমি মহাকাশ।যে শহর ছেড়েছিলেন, সেখানেই নতুন শুরুরাজের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। বাবার চাকরিসূত্রে বেড়ে ওঠার বড় একটা সময় কেটেছে সিলেটে। হাইস্কুলের পড়া শেষে ভর্তি হন এমসি কলেজে।
ছাত্রজীবনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সক্রিয় সদস্য ছিলেন।
সূত্র: প্রথম আলো