দুই মাস আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুরে কুমির দেখা গিয়েছিল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পায়নি বন বিভাগ। কুমিরটি কোথায় গেল, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল আতঙ্ক ও কৌতূহল। এর মধ্যে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে দেখা মিলেছে কুমিরের। এ খবর ছড়িয়ে পড়তেই পুকুরপাড়ে ভিড় করে মানুষ।কুমিরটি উদ্ধারে পুকুরের পানি সেচে ফেলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
এ জন্য বসানো হয়েছে তিনটি পাম্প। বিষয়টি নিশ্চিত করে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার প্রথম আলোকে বলেন, মুসাপুর ইউনিয়নের ওই পুকুরে কুমিরের অবস্থান শনাক্ত করা হয়েছে। সেটিকে উদ্ধারের জন্য পুকুরের পানি নিষ্কাশন করা হচ্ছে। স্থানীয়ভাবে দুটি পাম্প এবং ফায়ার সার্ভিসের একটি পাম্প দিয়ে পানি সেচে ফেলা হচ্ছে।
পানি কমে গেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হবে।নারায়ণগঞ্জে লোকালয়ে ঘুরছিল কুমির, কীভাবে এল জানে না কেউজয়নাল আবেদীন কামরুল, বন কর্মকর্তা, বন্দর উপজেলা, নারায়ণগঞ্জপুকুরে কুমিরের অবস্থান শনাক্ত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো