চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আজ বুধবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন এবং নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এ ছাড়া আজ বিকেলে সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।চাঁদপুরচাঁদপুর সদর মডেল থানা–পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়।
এর ফলে ওই ভবনের ওপরের ও নিচে বসবাসকারী লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
সূত্র: প্রথম আলো