বেসরকারি উদ্যোক্তা ও আমানতকারীদের ধৈর্যে গড়ে ওঠা দেশের সবচেয়ে সফল ইসলামি ব্যাংকটি রাষ্ট্রীয় নকশায় দখল হয়েছিল। সরকারকে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা দিয়ে ৬ হাজার কোটি টাকার শেয়ার ছাড়লে পুরোনো ভুলই নতুন রূপে ফিরে আসবে।এ বছর অন্য যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে আমি বেশি লিখেছি। মে মাসে বলেছিলাম, দেশের সামনে এখন সংস্কার অথবা আত্মসমর্পণের পথ।
জুনে লিখেছিলাম, এই সংকট ইসলামি ব্যাংকিংয়ের ব্যর্থতা নয়; এটি সুশাসনের ব্যর্থতা।সেপ্টেম্বরে সতর্ক করেছিলাম, তারল্য আর মূলধন এক নয়; ব্যবস্থাপনায় পরিবর্তন না এনে কোনো ব্যাংকে নতুন মূলধন জোগানো মানে পুরোনো ক্ষতিকে নতুন করে অর্থায়ন করা। প্রতিবারই আশা করেছি, পরের পদক্ষেপটি হবে বিশ্বাসযোগ্য পুনর্গঠন। কিন্তু এখন ব্যাংকটি সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা চেয়েছে।প্রস্তাবটি সহজ।
সরকার বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ১০ টাকা অভিহিত মূল্যে ৬০০ কোটি নতুন শেয়ার দেবে ব্যাংকটি।
সূত্র: প্রথম আলো