ভর্তিতে আসন সংখ্যা বাড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। গত শিক্ষাবর্ষে ১ হাজার ৮৪২ আসনে শিক্ষার্থী ভর্তি নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। এবার ১ হাজার ৮৪৮ আসনে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি। আসন বেড়েছে মাত্র ৬টি। ২০২৫ সালে বেড়েছিল ১০টি আসন। এ বছর বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে ২২ নভেম্বর ২০২৬।
আগ্রহী শিক্ষার্থীরা ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি আবেদনে সব ইউনিটে জিপিএ শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ভর্তি পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের। পাস নম্বর ৪০। পরীক্ষায় ৮০টি প্রশ্নে মোট ৯০ নম্বর থাকবে এবং ১০ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর নির্ভর করে নির্ধারিত হবে। প্রতি প্রশ্নের মান ১.১২৫; আগে যেটা ছিল ১।
নেগেটিভ মার্কিং ০.২০।বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের বিষয় নিয়ে কেন পড়বেনআবেদনের যোগ্যতা—*২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ (৪র্থ বিষয়সহ):‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ই...
সূত্র: প্রথম আলো