চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তাসকিয়া তাসনিম সুমাইয়া। তিনি সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ থেকে এমন সাফল্য পেয়েছেন।
রায়গঞ্জ বন্ধুসভার বন্ধু সুমাইয়ার এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁর পরিবারের লোকজন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা।সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত মেধাতালিকায় ১ হাজার ৯২ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করার বিষয়টি জানান সুমাইয়ার বড় ভাই ফয়সাল হোসেন। তিনি বলেন, চতুর্থ বিষয় ছাড়া ১১০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ১০৯২।
প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীর নম্বর ১০৯৩।এর আগে ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
সূত্র: প্রথম আলো