আর্জেন্টাইন ফুটবলে কিছু অবিস্মরণীয় বছর আছে। যেমন ধরুন ১৯২১—প্রথম কোপা আমেরিকা জয়, ১৯৩০—প্রথম বিশ্বকাপ ফাইনাল। ১৯৭৮ ও ১৯৮৬—প্রথম ও দ্বিতীয় বিশ্বকাপ জয়। ২০২২—তৃতীয় বিশ্বকাপ জয়। ২০২৬—লিওনেল মেসির অবসর।কিন্তু সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের আকাশি–সাদা জার্সিটা তুলে রাখার জন্যই শুধু চলতি বছরটা মনে রাখবে না আর্জেন্টাইন ফুটবল।
টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠায়ও এ বছর আর্জেন্টাইনদের কাছে স্মরণীয়; স্মরণীয় লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোতেও।স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের বাইরে মাঠের পারফরম্যান্সেও সমর্থকদের তৃপ্ত করেছে স্কালোনির দল। যদিও ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে হারেও আকাশি–সাদা সমর্থকদের খানিকটা হতাশ হওয়ার কথা।
কিন্তু দুটি হারের বাইরে আর্জেন্টিনা দল হতাশ করেনি সমর্থকদের।এ বছর প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ মিলিয়ে মোট ১৭ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা।
সূত্র: প্রথম আলো