বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার প্রত্যয়ে প্রথম আলোর ২৮ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে এক ব্যতিক্রমী ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ নভেম্বর রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের হলরুম প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে রাঙামাটি বন্ধুসভা।পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতির নানা রঙের আমেজে সাজানো হয়েছিল আয়োজনটি।
স্থানীয় শিল্পীদের পাশাপাশি স্কুলটির কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয় গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায়।
বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশুর নিপাট হাসি আর পরিবেশনায় উপস্থিত সবার চোখেই আনন্দের জল আসে।রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসভার বন্ধুরাঅনুষ্ঠানে রাঙামাটি বন্ধুসভার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য বন্ধুরা উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার তুলে দেন এবং তাদের মুখে হাসি ফোটান।স্বাগত বক্তব্যে প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি মিকেল চাকমা বলেন, প্রথম আলো কেবল একটি সংবাদমাধ্যম নয়, এটি তারুণ্যের মেধা, মনন ও সমাজের প্রতি দায়বদ্ধতার এক বিশাল প্ল্যাটফর্ম।
সূত্র: প্রথম আলো