আর কয় দিন পরই (১২ ডিসেম্বর) বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হওয়া বা পুরোনো চুক্তির নবায়নের কথা শোনা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন কোনো ব্যবস্থায় দুই দেশ রাজি হচ্ছে কি না, তা-ও অস্পষ্ট। মুহূর্তটা উদ্বেগের, তবে ভাটিতে মানুষ এখনো আশায় আছে।প্রথম গঙ্গা চুক্তি হয় ১৯৭৭ সালে। ‘ফারাক্কা’ ইস্যুতে তার আগের দু-তিন বছরের উত্তপ্ত রাজনৈতিক অবস্থা বয়োজ্যেষ্ঠদের মনে আছে নিশ্চয়ই।
গত শতাব্দীর শেষ দশকেও চুক্তিহীন কিছু বছর গেছে। সে সময়ও পানির রাজনীতি ছিল প্রবল, কিন্তু বাংলাদেশ অংশে গঙ্গার শাখানদীগুলো মরতে শুরু করে। এবারের চুক্তিহীন অবস্থা হতে পারে এসব ক্ষীণকায় নদীর জন্য কফিনে শেষ পেরেকের মতো।এই লেখা যখন লিখছি, তখন নতুন চুক্তির জন্য আর হাতে যথেষ্ট সময় নেই।
বিকল্প থাকছে পুরোনো চুক্তির মূল শর্তগুলো নিয়ে একটা সাময়িক সমঝোতা স্মারক বা চুক্তিটি দু-তিন বছরের জন্য নবায়ন করা, যার সুযোগ ১২ নম্বর অনুচ্ছেদে আছে।
সূত্র: প্রথম আলো