রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ সংগঠনের ১০৭ ব্যক্তিকে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।আজ বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাতে উত্তরা থেকে নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।গত রাতে তেজগাঁওয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা ১৪ জনের নাম–পরিচয় জানিয়েছে ডিএমপি। ডিএমপি বলছে, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মী।জুলাই গণ–অভ্যুত্থানকালের পৃথক মামলায় সাবিনা–রোকেয়াকে গ্রেপ্তার দেখানোর আদেশগ্রেপ্তার ১৪ জন হলেন মো. রমজান হোসেন (২৩), মো. শহিদুল ইসলাম (২৯), আবদুর রাজ্জাক কায়েস (২৬), মো. আবদুল আজিজ (৪২), মো. আমিন (২৬), মো. মাহিন (২৫), মো. সানাউল্লা (৬০), রাশেদ সরদার (৪০), এম এ হাকিম, গোলাম রব্বানী শামীম, মো. ইব্রাহিম আকন্দ (২৫), মো. সালাউদ্দিন শাকিল (৪৩), মো. নুরুন্নবী (২৭) ও সাইফুল ইসলাম (২৭)।সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।গতকাল...
সূত্র: প্রথম আলো