গোপালগঞ্জের কাশিয়ানীতে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের (এমপি) বাড়িসহ দেশের ১৬টি জেলায় সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন দেওয়া এবং নাশকতার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
এ ছাড়া কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি কাঠের দোকান থেকে প্রায় ৩০০টি লগি-বইঠা জব্দ করেছে পুলিশ।এই ১৬ জেলা হলো গোপালগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও সিলেট।এর মধ্যে গোপালগঞ্জ–১ আসনে বিএনপির এমপি সেলিমুজ্জামান মোল্লা, তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
এ ছাড়া জেলার মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো