কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণে এত দিন প্রধান ভূমিকা রেখেছে ইলেকট্রন। তবে প্রচলিত ইলেকট্রনিক কম্পিউটিং প্রযুক্তি এখন গতি, তথ্য আদান-প্রদান ও বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে। এ পরিস্থিতিতে ইলেকট্রনের পরিবর্তে আলোককণা বা ফোটন ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণের প্রযুক্তি অপটিক্যাল কম্পিউটিং নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
কয়েক দশক ধরে এ প্রযুক্তি নিয়ে গবেষণা চললেও সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের দ্রুত প্রসারের কারণে এর গুরুত্ব বেড়েছে। গবেষকদের ধারণা, অপটিক্যাল কম্পিউটিংয়ের মাধ্যমে তুলনামূলক কম বিদ্যুৎ খরচে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ সম্ভব হতে পারে।অপটিক্যাল কম্পিউটিংয়ের বাজার এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এ প্রযুক্তি ঘিরে সম্ভাবনা কম নয়।
নিকট ভবিষ্যতে নির্দিষ্ট কিছু জটিল সমস্যা সমাধানে বিশেষায়িত ক্ষেত্রে এর ব্যবহার শুরু হতে পারে।
সূত্র: প্রথম আলো