বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে কক্সবাজার থেকে টেকনাফের সেন্টমার্টিন যাওয়া জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে দ্বীপটিতে প্রায় দেড় হাজার ( ১ হাজার ৪৯৮ জন) পর্যটক আটকা পড়েছেন।
তাঁরা গত মঙ্গলবার ও গতকাল বুধবার এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন।কক্সবাজার জেলা প্রশাসন জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সাগর উপকূল উত্তাল থাকায় পর্যটকবাহী জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কক্সবাজার সমুদ্র উপকূলেও ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিন ছেড়ে যায়নি।
সূত্র: প্রথম আলো