নারীমুক্তি, গণতন্ত্র, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কবি বেগম সুফিয়া কামালের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে কবির বাড়ি ‘সাঁঝের মায়া’য় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে আয়োজনে উপস্থিত ছিলেন কবির পরিবারের সদস্য, মানবাধিকারকর্মী থেকে কবিভক্তরা।মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিষ্ঠাতা ও সভাপতি কবিকন্যা সুলতানা কামাল উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, কবি সুফিয়া কামাল মানুষের কল্যাণের চেষ্টা করে গেছেন। কবির প্রতি অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা।এরপর কবির লেখা কবিতা ও তাঁর প্রিয় গান গেয়ে শোনানো হয়।
কবি স্মরণে গান পরিবেশন করেন কবির নাতনি প্রয়াত সাঈদা কামালের কন্যা ফারজীন আনসারী তিয়া।স্মরণানুষ্ঠান শেষে কবি সুফিয়া কামালের পরিবারের সদস্যবৃন্দ ও শুভ্যানুধ্যায়ীরা।
সূত্র: প্রথম আলো