মোংলা ইপিজেডে নতুন কারখানা স্থাপনের লক্ষ্যে বেপজা ও ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেডের মধ্যে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা।
আজ বৃহস্পতিবার রাজধানীর বেপজা কমপ্লেক্সেমোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) পোশাকশিল্পের বিভিন্ন ধরনের মোড়ক, লেবেল ও আনুষঙ্গিক পণ্য তৈরির কারখানা স্থাপন করবে দেশীয় প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড।সে লক্ষ্যে প্রতিষ্ঠানটি ৮০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১০০ কোটি ৬৭ লাখ টাকার বেশি।
নতুন এ কারখানায় ৪৫০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।কারখানাটি স্থাপনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং।
সূত্র: প্রথম আলো