চীনের শেনঝেনে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) ৩৩তম সম্মেলনে বিরল এক দৃশ্য দেখা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা নৌবাহিনীর এক কর্মকর্তার হাতে দেখা গেছে রহস্যময় কালো একটি ব্রিফকেস। ধারণা করা হচ্ছে, এটি রাশিয়ার ‘পারমাণবিক ব্রিফকেস’।
এর মাধ্যমে দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার সুযোগ রয়েছে।আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে শেনঝেনে পৌঁছান।
এ সময় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একটি ক্যামেরা পুতিনের সঙ্গে থাকা নৌবাহিনীর ওই কর্মকর্তার দিকে নজর দেয়।টেলিভিশনের প্রতিবেদক ইয়েভগেনি পপভ ব্রিফকেসটির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এটি পারমাণবিক ব্রিফকেস।’ কর্মকর্তা হাসিমুখে নিশ্চিত করেন, এটি রুশ প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্রভান্ডারে সরাসরি প্রবেশাধিকারের সঙ্গে যুক্ত ব্রিফকেস।
সূত্র: প্রথম আলো