ফরিদপুরে কোনো গাড়ি ভাঙচুর করা হলে তার জবাবে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া। তিনি বলেছেন, ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় দলের নেতা–কর্মীরা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার বিচারের দাবি জানান।এ কে এম কিবরিয়া, সদস্যসচিব, ফরিদপুর জেলা বিএনপিফরিদপুরে যদি কোনো গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব।
সূত্র: প্রথম আলো