গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে মুসাদ্দিকের বাড়িতে আগুন দেওয়া হয় আর দুপুরের দিকে ভাঙচুর ও লুটপাট করা হয়।
ঘটনার পর মুসাদ্দিককে ফোন করে খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।ঘটনার বিষয়ে মুসাদ্দিক আলী আজ রাতে প্রথম আলোকে বলেন, তাঁর পরিবার ঢাকায় থাকে। তবে প্রায়ই গ্রামের বাড়িতেও যায়। তাঁর মেজ ভাই কয়েক বছর ধরেই গ্রামের বাড়িতে থাকছেন। তাঁর বাবা প্রতি সপ্তাহেই ঢাকা থেকে এলাকায় যাওয়া–আসা করেন।
গত এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাঁর বাড়ি আক্রমণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছিল।
সূত্র: প্রথম আলো