রোহিঙ্গা মুসলিমদের ওপর জেনোসাইডের লক্ষ্য নিয়ে নির্বিচার মানুষ হত্যার দায়ে আজ বৃহস্পতিবার মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৯৪৮ সালের জেনোসাইড সনদ লঙ্ঘনের দায়ে কোনো ব্যক্তির বদলে এই প্রথম একটি রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনা হলো।আন্তর্জাতিক বিচার আদালতের রায় কার্যকর করার ক্ষমতা নেই। তবু মিয়ানমার জেনোসাইড করেছে, এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি করতে পারে।
এর ফলে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নির্ধারণের পথও তৈরি হতে পারে।মিয়ানমারের বিরুদ্ধে এই রায় আইসিজেতে চলা আরেকটি জেনোসাইড মামলাতেও প্রভাব ফেলতে পারে। গাজায় সহিংসতার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলাটি এখন আইসিজেতে রয়েছে।রায়ের আগে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ফরটিফাই রাইটসের প্রধান নির্বাহী ম্যাথিউ স্মিথ বলেছিলেন, ‘এই রায় শুধু মিয়ানমারকে নিয়ে নয়।
এটি পরীক্ষা করবে কল্পনা করা যায়, এমন সবচেয়ে গুরুতর অপরাধের শিকার মানুষের জন্য আন্তর্জাতিক আইন ন্যায়বিচার দিতে পারে কি না।’আদালত কী রায় দিয়েছেন?হেগে আইসিজের রায় পড়ে শোনান আদালতের প্রেসিডেন্ট বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।
সূত্র: প্রথম আলো