বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে সরকার। এতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী—এ তিন বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।
আর সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য আলাদা বেতন ও ভাতা নির্দেশাবলি ১৫ নভেম্বর জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৮৪ পৃষ্ঠার এই নির্দেশনাবলিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণের নতুন নিয়ম তুলে ধরা হয়েছে।বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জেসিও, সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য আলাদা বেতনসীমা নির্ধারণ করা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের মতো সামরিক বাহিনীর সদস্যদেরও নতুন মূল বেতন ধাপে ধাপে কার্যকর হবে বলে নির্দেশনায় বলা হয়, যা কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।
সূত্র: প্রথম আলো