দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামেজাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাফির বাবা-মা।
প্রতিবেশীদের তৎপরতায় আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায় তাঁরা প্রাণে রক্ষা পান।গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। খান তালাত মাহমুদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন তাঁর গ্রামের বাড়িতে আগুন দিয়েছিল। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।রাফি জানান, ঘটনার সময় তাঁর বাবা-মা বাড়িতে ঘুমিয়ে ছিলেন।
পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন।
সূত্র: প্রথম আলো