পোশাক মানুষের সভ্যতা, সংস্কৃতি ও রুচির পরিচায়ক।
ইসলামে কোনো নির্দিষ্ট দেশ বা সংস্কৃতির পোশাককে বাধ্যতামূলক করা হয়নি; বরং প্রতিটি অঞ্চলের মানুষ ইসলামের মূলনীতি মেনে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরতে পারেন।তবে শালীনতা রক্ষা, আত্মমর্যাদা বজায় রাখা এবং অহংকার বা অপচয় রোধ করার জন্য ইসলাম পোশাকের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট সীমারেখা টেনে দিয়েছে।যেসব পোশাক এই মূলনীতি লঙ্ঘন করে, মুসলমানদের জন্য সেগুলো পরিধান করা নিষিদ্ধ (হারাম বা মাকরুহ)।১. আব্রু অনাবৃত রাখে এমন পোশাক পোশাকের প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো সতর (শরীরের আবশ্যিক ঢেকে রাখার অংশ) আবৃত করা।
যে পোশাক পরলে সতর ঢাকে না—যেমন অতি সংক্ষিপ্ত পোশাক, খুব পাতলা বা স্বচ্ছ কাপড় (যার ভেতর দিয়ে ত্বক দেখা যায়) কিংবা এমন আঁটসাঁট পোশাক যা শরীরের অঙ্গপ্রত্যঙ্গের গঠন স্পষ্টভাবে ফুটিয়ে তোলে—তা নারী ও পুরুষ উভয়ের জন্যই হারাম।ইসলামেে নারীদের জন্য রেশমি কাপড় এবং স্বর্ণালংকার ব্যবহার বৈধ করা হলেও পুরুষের জন্য তা সম্পূর্ণ হারাম করা হয়েছে।
সূত্র: প্রথম আলো