এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসির কাছ থেকে একসঙ্গে দুটি পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’-এর রুবি ক্যাটাগরি এবং গ্রাসরুটস ফুটবলের সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাংলাদেশ।বাফুফের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস।
এ বছর এএফসির এই দুই পুরস্কারের জন্যই মনোনীত হয়েছিল বাফুফে। শেষ পর্যন্ত দুই বিভাগেই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ পুরস্কারে সদস্যদেশগুলোর ফুটবলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ও সাফল্য বিবেচনা করে এএফসি।
আন্তর্জাতিক ফুটবলে অর্জন, ঘরোয়া প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, কোচিং ও রেফারিং, নারী ফুটবলের অগ্রগতি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় এতে মূল্যায়ন করা হয়।অন্যদিকে গ্রাসরুটস ফুটবলের পুরস্কার দেওয়া হয় তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে সদস্যদেশগুলোর উদ্যোগ ও অবদানের ভিত্তিতে।
সূত্র: প্রথম আলো